1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ফুলপুরে উত্তর জেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকাল ৩টায় ফুলপুর পৌরসভার মহিলা কলেজ রোডে সানাই কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দের সভাপতিত্বে উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলীর সন্ধালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সালাহ উদ্দিন খান মিল্কি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, কেন্দ্রীয় কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবর রহমান চৌধুরী, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, সদস্য সচিব নাজিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓