1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুর থানা পুলিশের সহায়তায় হারানো সন্তান ফিরে পেলেন পিতা-মাতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলপুর থানা পুলিশের সহায়তায় বাবা, মা, ফিরে পেল মাদ্রাসা‌ থেকে হারানো শিশুকে গত ১০ জুলাই বেলা ১৪.১০ ঘটিকার সময় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পার্শ্বে ০১ টি শিশু আনমনা অবস্থায় বসে থাকতে দেখিয়া ফুলপুর থানা এলাকায় জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই(নি.) তারিকুল ইসলাম, এসআই(নি.) আব্দুল খালেক, সঙ্গীয় ফোর্সসহ উক্ত শিশুটিকে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহার নাম সানিউল দিদার সানি (১২), পিতা আব্দুল মতিন, সাং-বোররচর ভাটিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বলিয়া প্রকাশ করে।উক্ত স্থানে অবস্থান করার কারণ জিজ্ঞাসা করিলে সে জানায় যে, তারাকান্দা থানাধীন মাইঝাইল মাদ্রাসায় নূরানীতে লেখাপাড়া করা অবস্থা সে পালিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করিতেছে।বিষয়টি অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানকে অবহিত করিয়া শিশু সানিউল দিদার সানি (১২),কে থানায় নিয়ে আসিল।ওসি মাহবুবুর রহমান উক্ত শিশুর অভিভাবকের সাথে যোগযোগ করেন। শিশু সানিউল দিদার সানি (১২) এর পিতা-মোঃ আব্দুল মতিন ও বোররচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন এবং তাহার প্রতিবেশী সুরুজ আলীসহ থানায় আসিলে ওসি মাহবুবুর রহমান সকল বিষয় যাচাই বাছাই করিয়া তাহার পিতা আব্দুল মতিন এর নিকট ছেলেকে বুঝিয়ে দেন।এ সময় ওসি মাহবুবুর রহমান বলেন আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন সব সময় তাদের সাথে খারাপ আচরণ করবেন না যেখানে লেখাপড়া করতেছে সেখানে যাবেন খোঁজ খবর নিবেন।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ডায়রীতে নোট রাখা হইলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓