1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বৈষম্য বিরোধী আন্দোলন, শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।শনিবার(৩ আগষ্ট) সকাল ১০টায় লেবুখালিস্থ শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।এসময় তারা ৯ দফা দাবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে সেনাবাহিনী সরকারের দাবি তোলেন।কর্মসূচি পালন কালে ‘এই মুহুর্তে দরকার সেনাবাহিনীর সরকার”আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ’এসব স্লোগান তুলে বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আমাদের শিক্ষার্থীদের যেভাবে পুলিশ বাহিনী ও আওয়ামী পেটোয়া বাহিনী হত্যা করছে তার বিচার চাই।আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের দিনের পর দিন হত্যা করা হচ্ছে। আমরা তার সুষ্ঠু বিচার পাচ্ছি না।আমাদের ৯ দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নিচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না।পরে বরিশালের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের জেওসি’র নিকট স্মারক লিপি প্রদান করা হবে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓