1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

কাউখালীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির নেতারা মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত রায়


উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা প্রমুখ।আরও উপস্থিত ছিলেন মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরে সভাপতি শংকর বসু, মথুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল হাওলাদার, কেন্দ্রীয় শ্রীগুরু আশ্রমের সহ সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন অলি, বাহাউদ্দীন পলিন, জিয়াউল হাসান নিক্সন,সদস্য মঞ্জরুল কবীর পিয়ারু, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাদল চন্দ্র হালদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক।তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের।সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে।হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন।আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓