1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবিতে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠায় স্মারকলিপি

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার দাবিতে সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।রবিবার(১১ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারক লিপিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার দাবী জানান।মূলত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পরেও সুন্দর অবকাঠামোযুক্ত এবং সুরক্ষিত কেন্দ্রীয় মন্দির না থাকায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে উল্ল্যেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বী দায়িত্বে থাকার পরেও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির স্থাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।স্মারকলিপিতে আরো বলা হয়, দৃষ্টিনন্দন অবকাঠামো যুক্ত সুরক্ষিত মন্দির স্থাপন এবং মন্দিরের পবিত্রতা ও রক্ষণাবেক্ষণ এর স্বার্থে চারপাশে বাউন্ডারি দেয়াল স্থাপন এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে প্রশাসনকে সিদ্ধান্ত জানানোর আল্টিমেটাম প্রদান করে।এ বিষয়ে সনাতন ধর্মাবলম্বী, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সুদীপ্ত চৌধুরী বলেন, এতদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য সুরক্ষা বিশিষ্ট কেন্দ্রীয় মন্দির না পাওয়াটা আমাদের জন্য দূর্ভাগ্যের।আমরা রেজিস্ট্রার স্যারকে আমাদের দাবী জানিয়েছি।তিনি আমাদের আবেদনটি গুরুত্বের সাথে নিয়েছেন।আল্টিমেটাম অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাবেন এমনটা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓