1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নতুন রেজিস্ট্রার, প্রক্টর,ছাত্রবিষয়ক উপদেষ্টা, ডিন,প্রভোস্ট পেল পবিপ্রবি

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের পর শিক্ষার্থীদের তোপের মুখে একাধারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলো থেকে পদত্যাগ করছেন শিক্ষক-কর্মকর্তারা। একইভাবে পটুয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক পদগুলোতেও এসেছে ব্যাপক রদবদল।পবিপ্রবির রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন ও বিভিন্ন হলের প্রভোস্ট পদগুলোতে পরিবর্তন এসেছে, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নতুনরা।বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের কারণে তাকে সরিয়ে কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে দায়িত্ব দেওয়া হয়।পরবর্তীতে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত অফিস নোটিশে নতুন প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ইকোনমিকস এন্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক আবুল বাশার খান।বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এবিএম মাহবুব মোর্শেদ খান এর মেয়াদ শেষ হওয়ায় তাঁর পরিবর্তে ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানকে এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন হিসেবে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মোঃ আবদুল লতিফ কে দায়িত্ব প্রদান করা হয়।একই দিনে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত নোটিশে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলোতে প্রভোস্ট নিয়োগ দেয়া হয়।শের-ই-বাংলা হল-১ এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মালেক, শের-ই-বাংলা হল-২ এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন, কবি বেগম সুফিয়া কামাল হল এ কৃষি অনুষদের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: মেহেদী হাসান সিকদার, এম. কেরামত আলী হল এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক মো: মাসুদুর রহমান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।এছাড়া বরিশালের (বহি:ক্যাম্পাস) বাবুগন্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল এর প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এএনএসভিএম অনুষদের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো: নাইমুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓