1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পবিপ্রবির টিএসসি ক্যাফেটেরিয়া চালু

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্র শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ক্যাফেটেরিয়া ছাত্রলীগের চাঁদাবাজি-বাকি খাওয়ার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল।রবিবার(১৮ আগস্ট) সকাল ১০টায় দীর্ঘ দুই বছর প্রতীক্ষার পর পুনরায় চালু করা হয়।দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়া চালু করার দাবী থাকলেও চালু করা সম্ভব হয়নি।ক্যাফেটেরিয়া বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভুত্থানে নতুন অর্ন্তবর্তীকালিন সরকার গঠিত হয়।এই সরকারের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের খাবারের বিষয়টি প্রাধান্য দিয়ে পবিপ্রবি প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীদের নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে ক্যাফেটেরিয়াটি চালু করেন।

রেজিস্ট্রার ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ে গতিশীলতা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধ পরিকর, তারই ধারাবাহিকতায় ক্যাফেটেরিয়াটি চালু করা। শিক্ষার্থীদের প্রাণের দাবি খাবারের মান ও ক্যাফেটেরিয়া চালু করা। আমরা সেই দাবি কিছুটা হলেও পূরণ করতে পেরেছি।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ জিল্লুর রহমান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓