1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

জাগোনারীর উদ্যোগে ১৫২ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সাড়াদান কার্যক্রম ২০২৪ এর আওতায় শর্তবিহীন নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে এনজিও জাগোনারীর ব্যবস্থাপনায় এবং সেভ-দ্য চিলড্রেনস’র আর্থিক সহায়তায় চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের ১৫২ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেয়া হয়।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জেল হোসাইন বাবুল, জাগোনারীর প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মনজু, গলাচিপা থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিকেশন কো-অর্ডিনেটর ডিউক ইবনে আমিন, প্রকল্প সমন্বয়কারী গোপাল বিশ্বাস ও সেভ-দ্য-চিলড্রেন এর প্রোগ্রাম অফিসার রাসেল মিয়া প্রমুখ।উল্লেখ্য, গত রোববার (১৮ আগস্ট) চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓