1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান, র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে এ উপলক্ষে উত্তর বাজার কাপুড়িয়া পট্টি সভা স্হল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদুর রহমান ফিরোজ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রাকিব তালুকদারের সঞ্চালনায়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, গিয়াস উদ্দিন অলি, বদরুদ্দোজা মিঞা, সদস্য শাহ এমরান ফারুক, উপজেলা যুব দলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমীক দলের সাধারণ সম্পাদক ইছুফ আলী আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ,

জেলা ছাত্র দলের সহ সভাপতি মোঃ মাওলাদ হোসেন মঈন, জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নাঈম হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হওয়া জালেম আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দেশে এখন গণতন্ত্র ফিরে এসেছে।এ দেশে এখন শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে।সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।এর আগে দুপুর ১২টায় উত্তর বাজার কাপুড়িয়া পট্টির সমাবেশ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট দলের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓