1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এসএসসিতে বৃত্তি পেল শিক্ষক কন্যা কোয়েল ঘরামী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

চলতি বছরের এসএসসিতে বৃত্তি পেয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কোয়েল ঘরামী।সে উপজেলার বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমেশ চন্দ্র ঘরামীর ছোট কন্যা।জানা যায়, উপজেলার এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোয়েল ঘরামী বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে পাস করেছে।বরিশাল বোর্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কোটা ভিত্তিক জিপিএ -৫ প্রাপ্তদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।সে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল।কোয়েল ঘরামী জাতীয় শিশু কিশোর প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে দ্বিতীয় এবং ছড়াগানে তৃতীয় হয়ে ছিল।সে বাংলাদেশ বেতার বরিশালে দেশাত্মবোধক ও লোকগানের একজন তালিকা ভুক্ত শিল্পী।এছাড়া নৃত্য শিল্পী হিসাবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে পুরস্কার লাভ করেছে।সে বড় হয়ে চিকিৎসক হতে চায়।আগামীতে যাতে এ সাফল্যের পরবর্তী একাডেমিক ধাপগুলি উত্তীর্ণ হতে পারে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছে কোয়েল ঘরামী ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓