1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

দুমকীর তিন ইউনিয়ন পরিষদ পরিচালনায় তিন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান।

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

দুমকীর তিনটি ইউনিয়ন পরিষদের জন্ম- মৃত্যু কার্যক্রম পরিচালনায় তিন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক- ০৫.১০.৭৮৯৭.০০০.০৫.২৭৫.২৪-৩৬৮ তারিখ ২১.০৮.২০২৪ পত্রের আলোকে মুরাদিয়া ইউপিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন,আঙ্গারিয়া ইউপিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন ও লেবুখালী ইউপিতে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মশিউর রহমান অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।জানাগেছে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নৌকা প্রতীকের মুরাদিয়ার ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, আঙ্গারিয়ার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুর ও লেবুখালী ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম তুহিন কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন।ওই সকল ইউপিতে নাগরিক সেবা নির্বিঘ্ন করতে এ ব্যবস্থা নিয়েছেন ইউএনও।উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)মো. শাহিন মাহমুদ সমকালকে বলেন, নাগরিক সেবা সচল রাখতে শুধু মাত্র জন্ম -মৃত্যু কার্যক্রম পরিচালনায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓