1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

পবিপ্রবিতে আইকিউএসি সেন্টারের উদ্যোগে আইটি কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কুয়ালিটি অ্যাসুয়েরেন্স সেল (আইকিউএসি) সেন্টারের উদ্যোগে সিনিয়র সহকারী ও জুনিয়র সহকারীদের আইটি ডেভেলপমেন্টের জন্য দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।আইকিউএসি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান, আইকিউএসি সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুল মাসুদ,আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: শামসুজ্জামান।আইকিএসি সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণয়া কৃতিত্ত্ব ও স্বীকৃতি অর্জনে আইকিউএসি বিশেষ ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস।বিশ্ববিদ্যালযের সবচেয়ে গুরুত্বপর্ণ কাজ হচ্ছে শিক্ষা ও গবেষনা কাজ পরিচালনা করা এবং এ কাজে সরাসরি যুক্ত থাকে ছাত্র-ছাত্রী ও শিক্ষক। অপনারা আপনাদের মেধা ও শ্রম দিয়ে সেই কাজে সহযোগিতা করে থাকেন। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য দরকার উন্নত সেবা। তাই সেবা প্রদানকারী ইউনিট হিসেবে আপনাদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, সিনিয়র সহকারী ও জুনিয়র সহকারীগন একটি অফিসের মূল চালিকাশক্তি কারণ তারা ফাইলে প্রথম নোট লেখেন। অন্যদিকে তারা সকল ইমেইল ও অফিস আদেশ গ্রহণ করেন। অফিস প্রধানগনের জরুরী ইমেইলের জবাব দেন ও অবহিত করেন। কিন্তু এসব কাজে অনেকেরই দক্ষতার অভাব আছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অফিস কে আরও গতিশীল করতে হবে। আইকিউএসি আয়োজিত এই কর্মশালা অফিস ব্যবস্থাপনায় ভুমিকা বাখবে বলে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓