1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিএনপি নেতা চপলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজাপুরে ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় কাউখালীতে মিষ্টি বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রীসভাকে ছারছীনা পীরের অভিনন্দন গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

বন্যার্তদের সহযোগিতায় পবিপ্রবি শিক্ষার্থীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বন্যার্তদের সহযোগিতার জন্য এক লক্ষ্য তেতাল্লিশ হাজার নয়শত দশ টাকা উত্তোলিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের ছাত্রবিষয়ক উপদেষ্টার কক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. হেমায়েত জাহানের পক্ষে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান উক্ত অনুদান গ্রহণ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ, সহ ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে ১৯-২০ সেশনের প্রতিনিধি শিক্ষার্থীরা।উত্তোলিত নগদ অর্থ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পবিপ্রবিয়ানদের পঞ্চাশ হাজার টাকা পাঠানো হয় এবং বাকি অর্থ ফেনীতে অবস্থানরত অধ্যাপক ড. হাসান উদ্দীনের নেতৃত্বাধীন টিমের কাছে পাঠানোর সীদ্ধান্ত নেওয়া হয়।ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, বন্যার্তদের সহযোগিতার জন্য তোমাদের এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে দুর্যোগ পরবর্তী সমস্যা মোকাবেলায় তোমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓