1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবিতে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাদান ও শিক্ষণ উপকরণ সহায়তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাদান ও শিক্ষণ উপকরণ সহায়তা প্রজেক্ট অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাকার্যক্রম নিশ্চিত করতে পবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “ঘাসফুল বিদ্যালয়” কে শিক্ষা সহায়তা হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের সহযোগিতায় ট্রাই ডিজিটালের পর্যবেক্ষণে আট লক্ষ্য টাকার অনুদান প্রদান করা হয়।অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার মো: জুলফিকার আলী,বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান,সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন,সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অল্পতেই তুষ্ট এবং তাদের যে সন্তুষ্টির যে হাসি দেখে আমি খুবই আবেগাপ্লুত হই।অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, সুন্দর মন থাকলে সুন্দর পৃথিবী গড়া সম্ভব,স্বল্প পরিসরে হলেও “ঘাসফুল বিদ্যালয়” তাঁর বাস্তব উদাহরণ।মো: জুলফিকার আলী বলেন, কোনোরকম বেনিফিট ছাড়া দীর্ঘ বারো বছর ধরে এমন একটা কার্যক্রম পরিচালনা সত্যিই অকল্পনীয়। অনেকে অনেক কিছু শুরু করে কিন্তু এক দুই বছর তা আবার বন্ধ হয়ে যায়। তিনি ঘাসফুল বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ সবসময় এমন কার্যক্রমের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓