1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

ফুলপুরে চাকরি দেওয়ার নাম করে ৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে চাকরি দেওয়ার নাম করে ৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার সিংহেশ্বর গ্রামের ফুলচান দাস ও লক্ষ্মী রানী দাসের পুত্র শ্রী রতন দাস এ অভিযোগ করেন। জানা যায়, এক বছর আগে পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী পদে লোক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রী রতন দাস নামের একজন প্রার্থী আবেদন করেন। পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম ৭ লক্ষ টাকার বিনিময়ে চাকরি নিশ্চিত করার আশ্বাস দিলে রতন দাস ৩টি কিস্তিতে নগদ ৭ লক্ষ টাকা দেন। সকল কিস্তির টাকা দেওয়া হয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক ও সিনিয়র শিক্ষক সাইফুলের কাছে। পরবর্তীতে রতন দাস নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র পেয়ে তিনি নির্দিষ্ট তারিখে বিদ্যালয়ে যোগদান করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হলেও তাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হয় নাই। এক সপ্তাহ পর প্রধান শিক্ষক কাগজপত্রের সমস্যার কথা বলে রতন দাসকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেন ও তার দেওয়া টাকা ফেরত দিবেন বলে জানান। দীর্ঘ ১০ মাসে এক টাকাও ফেরত দেওয়া হয় নাই। এ ব্যাপারে ইতোমধ্যে গ্রাম্য সালিশ দরবারে উভয় শিক্ষক টাকা নেওয়ার কথা স্বীকার করলেও এ পর্যন্ত টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী রতন দাস গত ১৫ আগস্ট ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তার মাধ্যমে ৭ লক্ষ টাকা প্রধান শিক্ষকের কাছে দিয়েছেন বলে জানান। এ সময় সহকারী প্রধান শিক্ষক পদ দেওয়ার কথা বলে বিদ্যালয় উন্নয়নের নামে তার নিকট থেকেও ৪ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক জানান, তিনি কোনো টাকা নেননি। সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম তার কাছ থেকে জোরপূর্বক কাগজপত্রে স্বাক্ষর আদায় করেন। এছাড়া সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম প্রায়ই তার নাম ভাঙ্গিয়ে চাকরির নামে বিভিন্ন জনের কাছে টাকা নিয়ে থাকেন বলেও তিনি জানান।এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার জানান, অভিযোগ পেয়েছি আগামী ৫ সেপ্টেম্বর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক ও সহকারী সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম কে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল এর পরই উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓