1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি  মুহাম্মদুল্লাহর জয় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ কুষ্টিয়ার চার আসনের মধ্যেই ৩ টি জামায়াত,১ টি বিএনপি মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন

মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপার মহোদয়ের যোগদান উপলক্ষে “বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ২রা সেপ্টঃ (সোম বার) সকাল ১১.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের যোগদান উপলক্ষে এক বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয় । উক্ত কল্যাণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলায় যোগদানকৃত নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। এছাড়াও উক্ত সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মুন্সীগঞ্জ জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।এই সময়ে মুন্সীগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত সুযোগ্য পুলিশ সুপার মহোদয় উক্ত সভায় উপস্থিত সকলের সাথে মতবিনিময়সহ অত্যন্ত আন্তরিকতার সাথে অত্র সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট হইতে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা /সমস্যার কথা শ্রবণ করেন এবং সমস্যা সমাধানের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও অত্র জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করাসহ করনীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিভাবক হিসেবে মুন্সীগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের তার সহকর্মীদের প্রতি এমন আন্তরিকতা এবং মহানুভাবতায় মুন্সীগঞ্জ জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত। যার ফলশ্রুতিতে উক্ত সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓