1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

কাউখালীতে ছাত্র সমাজের সাথে প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর বর্তমান প্রেক্ষাপট এবং নানাবিধ সমস্যা নিরসনে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শারজিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত হালদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরসহ সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্কুল-মাদ্রাসা-কলেজ এর প্রতিনিধি।

সভার শুরুতে ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং সকলে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।আলোচনা শেষে সকল সরকারি প্রতিষ্ঠান সিটিজেন চার্টার প্রদর্শন করবে , একটি অভিযোগ বক্স খোলা হবে, যেখানে নাগরিকগণ তাদের অভিযোগ প্রদান করতে পারবেন। ক্লিনিক গুলো অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সঠিক পরিক্ষা নিরক্ষার টিপোর্টের ব্যবস্হা করবেন, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান যাতে নাগরিক সেবা প্রদান করতে পারে সেবিষয়ে সকলে সহযোগিতা করবেন। উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন নিবিড়ভাবে কাজ করবে। যেকোনো হামলা, চাঁদাবাজি রুখে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ করবে। ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধে ছাত্রদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন কাজ করবে। বাজার মনিটরিং এর ক্ষেত্রে আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, এক্ষেত্রে ছাত্র-জনতা নিয়মানুগ সহযোগিতা প্রদান করবে। সরকারি জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখল মুক্ত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।মতবিনিময় সভায় নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, আমাদেরকে শান্তি-শৃংঙ্খলা বজায় রেখে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের সকল ভালো কাজে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে সামাজিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓