1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পিরোজপুরে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার মানোন্নয় এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে মতবিনিময় জেলা প্রশাসক।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১.০০ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো: বাবর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক মো: জাহেদুর রহমান।মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মো মুসাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমীন সাগর, মুইন উদ্দীন, রেদওয়ানুল ইসলাম প্রমুখ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষার্থীরা এসময় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যাপারে গুরুত্বরোপ করেন। তারা প্রতি বৃহস্পতিবার বিতর্ক ক্লাব, সাংস্কৃতিক ক্লাব ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরে জ্ঞান ও আদর্শ ভিত্তিক প্রতিনিধি তৈরীর কথা বলেন। সভায় অভিভাবকগণ গত পনেরো বছরের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।এসময় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবর তালুকদার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে কাজ করার অঙ্গীকার করেন৷প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বলেন, একজন শিক্ষক কোনো দলের হতে পারেনা। শিক্ষক হতে হবে দল নিরপেক্ষ, তারা সম্মানিত, তাদের আদর্শে আজকের শিশুরাই আগামী দিনের বড় সম্পদ হিসেবে গড়ে উঠবে। তাই তাদেরকে আদর্শিক শিক্ষক হিসেবেই শিক্ষাদান করতে হবে।বৈষম্যের দিন শেষে দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓