1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে দাওয়াতে ইসলামীর জুলুস

  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বাগত জানিয়ে মুন্সীগঞ্জ জেলায় জুলুস বের করে দাওয়াতে ইসলামী বাংলাদেশ।শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার আ’লা হযরত রোড, পশ্চিম দেওভোগ মাদরাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপার অফিসের সামনে দিয়ে, পতাকা একাত্তর, পুরাতন কাচারি, প্রেসক্লাব ,সুপার মার্কেট, সদর হাসপাতাল হয়ে পুনরায় মাদ্রাসায় গিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।জুলুসপূর্ব আলোচনায় সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ মনোয়ার আত্তারি মাদানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদী।বক্তারা বলেন, মহান আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা ইউনুস এর ৫৮ নাম্বার আয়াতে এরশাদ করেন, “হে রসুল আপনি বলুন আল্লাহর রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন কর, আর তা তোমাদের সকল ধন সম্পদ অপেক্ষা উত্তম”। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় কোন নেয়ামত আল্লাহর সৃষ্টির মাঝে নেই কেননা আল্লাহ পাক কোরআনের সুরা আম্বিয়ার ১০৭ নাম্বার আয়াতে এরশাদ করেন, “হে মাহবুব নিশ্চয়ই আমি আপনাকে সমগ্ৰ জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি”, তাই আল্লাহ পাকের নির্দেশিত রহমত প্রাপ্তির খুশি হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা।কেননা স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রতি সোমবার রোজা রাখতেন সাহাবায়ে কেরাম আলাইহি হিমুর রিদওয়ান জিজ্ঞাসা করলেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন “নিশ্চয়ই আল্লাহ পাক এই দিনে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং কোরআন দান করেছেন”।আমরা উক্ত হাদিস থেকে জানলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে নয় বরং প্রতি সপ্তাহে নিজের জন্মদিন তথা মিলাদ রোজা রাখার মাধ্যমে উদযাপন করেছেন। অতএব আসুন আমরাও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, নফল রোজা, নামাজ, দান সদকাকরি, মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেই এবং মিলাদুন্নবীর শান্তির বার্তাকে সর্বত্র পৌঁছে দেই।এতে উপস্তিত ছিলেন আলহাজ্ব আব্দুল মতিন সরদার, আরিফুজ্জামান (দিদার),মাওলানা হুসাইন আহমাদ কাদেরী, মাওলানা ওমর ফারুক আত্তারী, মুহাম্মদ ইউনূস ভুইয়া আত্তারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓