1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষ,আহত ৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ঃ

পিরোজপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষারথীদের সাথে কেন্দ্র থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। শহরের শিল্পকলা একাডেমিতে আজ দুপুরে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ৩ টার দিকে মতবিনিময় সভা শুরু হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষারথীদের দুই পক্ষের মধ্যে প্রথম হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় কেন্দ্র থেকে আসা টিমের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। কয়েকদফা সংঘর্ষ রেদোয়ান আহমেদ,স্বাধীনসহ ৫ জন আহত হয়। পুলিশ বেশ কিছু সময় চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবার মতবিনিময় সভা শুরু হয়।এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসমা আরা মিতু জানান, গত ০৫ আগষ্ট আমাদের আন্দোলন এর পরে যখন বিজয় আসছে তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছ। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকে এ হামলার ঘটনা ঘটিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জান্নাত রোশনী বলেন, এত নেতাকর্মী আগে ছিলোনা । আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা হলো সুযোগ সন্ধানী।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মুসাব্বির মোহাম্মদ সানি জানান, যারা আন্দোলনের সাথে ছিল না,৫ তারিখের পরে নানা অপকর্ম করেছে তারাই আজ হামলা চালিয়েছে। এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না। এখন এরা আন্দোলনের নাম ব্যবহার করতে চাচ্ছে।পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনা ঘটেনি। বসা নিয়ে নিজেদের মধ্য হাতাহাতি হয়েছে।এদিকে ঘটনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের সদস্যরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।প্রসঙ্গত, পিরোজপুরে গত কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষারথীদের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। একপক্ষের অভিযোগ, যারা আন্দোলনে ছিলো না এবং ছাত্রলীগের পদধারীদের নিয়ে নানা কর্ম সূচী পালন করে আসছে অপর পক্ষ। অপর পক্ষের অভিযোগ, ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানা অপরাধ মৃলক কার্যক্রম করছিলো ওই পক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓