1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কর্মকর্তা ও শিক্ষক হলেন যারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদানে পিরোজপুরের কাউখালী উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক (পুরুষ ও মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ ও মহিলা) ও শ্রেষ্ঠ কাব শিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে।বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। জানা যায়, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ এর উপজেলার শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে ২৫ নং কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাহিমা খাতুন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আবুল কালাম, সহকারী শিক্ষক (মহিলা) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনজুয়ারা খানম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা খানম।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান বলেন, শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলার ৬৭ টি বিদ্যালয়ের মধ্য থেকে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করেছেন। উপজেলা পর্যায়ে নির্বাচিতরা জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা জেলা পর্যায়ে নির্বাচিত হলে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓