1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গলাচিপায় ১০’গ্রেড এর দাবিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

আল মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়  শিক্ষকদের ১০ গ্রেড পদায়নের এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার দুপুর সারে ১২ টার দিকে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের অংশ গ্রহনে স্নাতক যোগ্যতায় ১০’ম গ্রেড কেন নয়? আ কোন দাবী নাই দশম গ্রেড চাই, দশম গ্রেড দাবী নয়, এটা আমাদের অধিকার, এক দফা এক দাবী আদায়ের লক্ষে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রায় শতাধিক শিক্ষকদের অংশ গ্রহনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।এসময়ে নেতৃত্ব দেন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মঈন উদ্দিন। বক্তব্য প্রদান করেন, রতনদীতালতলী সরকারি প্রাঃবিঃ এর প্রধান শিক্ষক উম্মে রুমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী  শিক্ষক মোঃ খবির হোসেন,মোঃ ফরহাদ হোসেন, মো.খলিলুররহমান, মোঃ আহসান। তারা বলেন, একজন শিক্ষক স্নাতক পাশ করেও তৃতীয় শ্রেনীর কর্মচারীর চেয়েও কম বেতন ভাতা পেয়ে জীবিকা নির্বাহ করছে, একজন শিক্ষকের দুপুরে খাবারের বিল পায় ৬ টাকা, এটা এক ধরণের বৈষাম্য ছাড়া কিছুই নয়।প্রধান শিক্ষক মু. মঈন উদ্দিন বলেন, আমাদের ১০’ম গ্রেড আমাদের দাবী নয়’ অধিকার। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর নিকট শিক্ষকদের ন্যায্য অধিকার পূরনের জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় এক দফা এক দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা আরো কঠিন কর্মসূচী গ্রহন করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓