1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৩ 

  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে পৃথক দুটি স্থানে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ সুমন মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের কোদালধোয়া ও গোবিন্দপুর এলাকায় সোমবার বেলা ১২টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, কোদালধোয়া এলাকায় ভবন নির্মাণকাজের জন্য সয়েল টেস্টের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় ওই কাজে নিয়োজিত মোহাম্মদ সুমন মিয়াসহ তিনজন বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে তাঁদের গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সামিনুলকে (৪০) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এদিকে একই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মনা (৫৫) নামে এক শ্রমিক বিদুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য তাঁকেও ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠান হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল প্রধান বলেন, দুটি স্থান থেকে বিদ্যুতায়িত হয়ে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুমন নামের একজনের মৃত্যু হয়েছে। অপর আহত দুজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓