1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

কাউখালীতে গাঁজাসহ ৩ যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছেন থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- উপজেলার ধাবড়ী গ্রামের আঃ বারেক হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার (৩৫), বাগেরহাটের কচুয়া উপজেলার ধলপুর গ্রামের সুকুমার মজুমদারের ছেলে তাপস মজুমদার (তুষার) (৩৮) ও উপজেলার ধাবড়ী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে বেল্লাল হোসেন (৩০)।স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত তাপস মজুমদার তুষারের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার ধলপুর গ্রামে হলেও তিনি উপজেলা ধাবড়ী গ্রামে শ্বশুর বাবুল সেনের বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানান, মঙ্গলবার রাতে আলমগীর ও তাপস মজুমদার পিরোজপুর সদর থেকে গাঁজা নিয়ে কালীগঙ্গা নদী পার হয়ে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা খেয়াঘাটে আসে। এসময় মাদক কারবারীরা খেয়াঘাটে লোকজন ও পুলিশ দেখে বিপদ আচ করতে পেরে নদীতে ঝাপ দেয়। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে নদীর চরের একটি ঝোপ থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ মাদক ব্যবাসীদের নেয়ার জন্য খেয়াঘাটে আগে থেকেই অপেক্ষা করা রেন্টেকারের চালক বেল্লাল হোসেনকে মোটরসাইকেলসহ আটক করে। আসামিরা দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থলসহ এলাকার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ৩ মাদক কারবারিকে আটক করে। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল।আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓