1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভান্ডারিয়ায় সহপাঠিদের হামলায় আহত স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরাজপুরের ভান্ডারিয়ায় শ্রেণিকক্ষে মোবাইল চুরির ঘটনার বিরোধের জেরে সহপাঠীদের হামলায় আহত শাওনা খান (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র শাওন উপজেলার তেলিখালী গ্রামের শাহিন খানের ছেলে ও স্থানীয় তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই নিহত শাওন খান একটি মোবাইল নিয়ে স্কুলে যায়। মোবাইলটি তার সহপাঠী ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে শাহেদ বিনকে সন্দেহ করে। মোবাইল চুরির বিষয়টি শ্রেণি শিক্ষক আবুল হোসেনের নিকট ওই ছাত্রকে সন্দেহ করে অভিযোগ করে। এক পর্যায়ে শ্রেণি শিক্ষক ওই মোবাইল চুরির অভিযোগে সহপাঠী শাহেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে সহপাঠী শাহেদের সাথে শাওনের বিরোধের সৃষ্টি হয়।নিহতের পরিবারের দাবী ওই বিরোধের জেরে গত ২৪ সেপ্টেম্বর শাহেদ তার কয়েকজন সহযোগী নিয়ে শাওনকে আটকে বেধম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢকা প্রেরন করা হয়। সেখানে তার মৃত্যু হয়। নিহতের চাচা সাইদুল ইসলাম বলেন, ভাইরপো শাওনের সহোপাঠী শাহেদ মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে সে তার সহযোগীদের নিয়ে ভাইরপো শাওনকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে।শ্রেণি শিক্ষক আবুল হোসেন বলেন, স্কুলে শাওনের মোবাইল ফোন চুরি হলে সে বিষয়টি আমাকে জানায়। আমি ঘটনার তদন্ত করে শাহেদকে ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটমাট করে দেই। পরে শাওনকে কে বা কারা মেরেছে তার আমার জানা নেই।ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ এখানো ঢাকা থেকে আনা হয় নি। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাই নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓