1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের তিন ঘন্টা কর্মবিরতি পালন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো (নলছিটি) ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্সরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার (১অক্টোবর) নার্সিং ও মিডওইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে।নলছিটি উপজেলা স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র স্টাফ নার্স মো.লোকমান হোসেন খান বলেন, নার্সিং ও মিড ওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য প্রকল্পে কর্মরত সকল নার্স ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। সরকার তাদের এক দফা দাবি মানা না পর্যন্ত কেন্দ্রীয় সংস্কার পরিষদ ঘোষিত সকল কর্মসূচি তারা পালন করবেন বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓