1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, ওসি প্রত্যাহার

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপের তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে।শুক্রবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটি ও পুলিশ জানিয়েছে।এ ঘটনার পর বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলামকে সরিয়ে থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এসপি মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন।মন্দিরের সাধারণ সম্পাদক শংকর দেউরী বলেন, গত রাত দেড়টা পর্যন্ত মন্দিরে ছিলেন তারা। এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এসে দেখতে পান, দুর্গা, লক্ষ্মী ও কার্তিক প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে।কারা করেছেন, এ বিষয়ে কোনো ধারণা নেই জানিয়ে শংকর দেউরী বলেন, “গত ১১ বছর ধরে এ মণ্ডপে পূজা হয়। এই প্রথমবার এ ধরনের ঘটনা ঘটেছে।তবে পূজার আগে পুনরায় প্রতিমা তৈরি সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, “প্রতিমায় শুধু রং করার কাজ বাকি ছিল।এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও জানিয়েছেন সাধারণ সম্পাদক।এদিকে, বরিশালের ডিসি, সেনা ক্যাম্প কমান্ডারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বাকেরগঞ্জ থানার ওসির দায়িত্ব পাওয়া গোলাম মোস্তফা বলেন, “তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে। এর মধ্যে একটির মাথা ভেঙে পায়ের কাছে রাখা হয়েছে। আরেকটির মাথা ভেঙে ঝুলিয়ে রাখা হয়। অন্যটির হাত ভেঙে ফেলা হয়েছে।ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।এসপি মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “বিষয়টির অনুসন্ধান ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না।“মণ্ডপ কমিটির প্রতি আমাদের নির্দেশনা ছিল, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখার। কিন্তু তারা রাখেনি। এক্ষেত্রে মণ্ডপের কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓