1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

ফুলপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।শনিবার (৫ অক্টোবর) সকার সাড়ে ১১ টায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ।তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা যাদের কাছে আমরা চিরঋণী… প্রতিবছর শিক্ষক দিবসে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা মানুষের মধ্যে জ্ঞানের শিখা প্রজ্বলিত করেন এবং জীবনের যাত্রায় আমাদের পথ দেখান।এ লেখাটি সব শিক্ষকের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি,সমাজে তাদের উল্লেখযোগ্য অবদানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস।শিক্ষকতা শুধু একটি পেশা নয়;এটি একটি আহ্বান,একটি পেশা যা ধৈর্য, সহানুভূতি এবং জ্ঞান দানের জন্য গভীর ভালোবাসার দাবি করে।শিক্ষকরা হচ্ছেন ভবিষ্যতের স্থপতি।আগামী প্রজন্মের মনন বিনির্মাণের নিভৃত নিরলস প্রেরণার উৎস।জাতি গড়ার কারিগরের উপাধিই শিক্ষক।তাইতো সবাই পথপ্রদর্শক,দর্শন তত্ত্বের একজন মস্ত বড় পন্ডিত বলে শিক্ষকদের শুধু শ্রদ্ধার পাত্র করে রাখেন।কিন্তু এই শিক্ষকদের ভাতে নয় সন্মানের মারার কথাও আজকাল বঞ্চিত অবহেলিত শিক্ষকদের মুখে শোনা যায়।বিশ্বের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের মনে রাখা উচিত যে তাদের কাজ শুধুমাত্র একটি দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়।এটি সমাজের উন্নতির জন্য আজীবন অঙ্গীকার।আসুন আমরা সেই শিক্ষাবিদদের সমর্থন করি এবং মূল্যায়ন করি যারা বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সারা বছর তাদের অবদানকে সম্মান ও উদযাপন করেন।আজকের এই দিনে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা যাদের কাছে আমরা চিরঋণী…

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓