1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, শিশুসহ নিহত -৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার কদমতলার নুরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে নারী শিশু সহ দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে।বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে পিরোজপুর- নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), ছেলে শাহাদাত (১০) ও আব্দুল্লাহ ( ৩)।তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।এছাড়া নিহত অপর চারজন হলেন মো: মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩০), মেয়ে মুক্তা (১২), ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার খোলআচার পাড়ায়।নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, অবসরযাপনের জন্য শাওন ও তার বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত আড়াইটার দিকে পিরোজপুর – নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়ত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ জানান একটি প্রাইভেটকার দুর্ঘটনায় আট জনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সবাই পানিতে ডুবে মারা গেছেন।পিরোজপুর সদর থানার এস আই শাহজাহান কবির জানান খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়ত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓