1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

অটোমেশন ভর্তি প্রক্রিয়ায় পবিপ্রবি

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হতে যাচ্ছে। পবিপ্রবির এই নতুন অনলাইন ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য সময়সাশ্রয়ী এবং সহজতর হবে বলে আশা করা হচ্ছে।এবারই প্রথমবারের মতো রেজিস্ট্রেশন ফর্ম, একাউন্ট স্লিপ, ফ্যাকাল্টি স্লিপ, প্রক্টর ফর্ম ও হল ফি সবই অটোমেশন পদ্ধতিতে সম্পন্ন হবে। ভর্তি কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.pstu.ac.bd) থেকে তাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অনলাইনে ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ:
১. জিএসটি সিস্টেমের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও অবশিষ্ট ফি জমা দিতে হবে।
২. শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু করার পূর্বে এডমিশন গাইডলাইন ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৩. আবেদন প্রক্রিয়ায় জিএসটি এডমিশন ইউনিট এবং এপ্লিকেশন আইডি সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে এবং মোবাইল নম্বর যাচাই করে ওটিপি এর মাধ্যমে লগইন করতে হবে।
৪. প্রাপ্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে, শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তথ্য যাচাই এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
৫. ভর্তি ফরমের তথ্য প্রদান শেষে অবশিষ্ট ফি কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
৬. সবশেষে আবেদনকারীকে ডাউনলোড স্লিপ বাটনে ক্লিক করে রসিদ (Acknowledgement Slip) ডাউনলোড ও প্রিন্ট করে চূড়ান্ত ভর্তির জন্য সংরক্ষণ করতে হবে।ভর্তি সংক্রান্ত যেকোনো সমস্যার সম্মুখীন হলে হেল্প লাইন অথবা কমপ্লেন বক্স এর মাধ্যমে সমাধান পাওয়া যাবে। উল্লেখ্য, নির্ধারিত তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।এই বিষয়ে পবিপ্রবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান বলেন,এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তাদের সমস্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে। স্বল্প সময়ে সহজেই তাঁরা সকল প্রক্রিয়া শেষ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য সফলতা। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তির অবসান ঘটবে।আমাদের পর্যাপ্ত জনবল না থাকলেও অধ্যাপক ড. শামসুজ্জামানের দক্ষ তত্ত্বাবধানে আমাদের ভর্তির  সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই অটোমেশন সম্পন্ন হয়েছে। আমরা আশা করি দ্রুতই আমাদের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের এন্ট্রি ফরম,এনরোলমেন্ট এবং ফলাফলসহ সকল কিছু অটোমেশন করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓