1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৭৭টি আসন ফাঁকা

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নিজস্ব প্রতিনিধি :

২০২৩-২৪ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৭৭টি আসন ফাঁকা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)। এদিকে ২১ অক্টোবর প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানিয়েছে, গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৭৭টি আসন পূরণ হয়নি।বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা ১ হাজার ৫৭০। এর মধ্যে ক ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৩৭ টি, খ ইউনিট (মানবিক) ২০টি এবং গ ইউনিটে ২০টি আসন ফাঁকা আছে। কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হবে। যারা বিষয় নির্ধারণে মেধায় এগিয়ে থাকবে, তারাই শূন্য আসনে ভর্তির সুযোগ পাবে। এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন ১৬ হাজার ৪০৯ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓