1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

গলাচিপায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করলেন হাসান মামুন

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

চব্বিশের গণঅভ্যুত্থান ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে জুলাই বিপ্লব স্মৃতি রক্ষায় পটুয়াখালীর গলাচিপায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১২ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল গলাচিপা সরকারি কলেজ শাখার আয়োজনে সকাল ১১ টায় কলেজে প্রাঙ্গণে ১০ টি ফলদ ও বনজ বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন সাবেক মেধাবী ছাত্রনেতা ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলা যুবদল,পৌর যুবদল, ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। বৃক্ষরোপণ শেষে হাসান মামুন বলেন, “গড়ব মোরা সবুজ দেশ জিয়াউর রহমানের বাংলাদেশ” বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বৃক্ষ প্রেমী ছিলেন। তার স্মৃতি ধরে রাখতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা বৃক্ষরোপণে উদ্যোগী হয়ে থাকে। গণতান্ত্রিক সকল আন্দোলনে ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদের স্মরণে আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচি। তাদের স্মৃতি যুগ যুগ ধরে স্মরণ করিয়ে দিবে বৃক্ষগুলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓