1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

নাজিরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ছাত্রদল নেতা আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ছাত্রদল নেতা সুমন শিকদারকে (২২) আটক করেছে পুলিশ। এ ঘটনায় বরিবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সুমন শিকদার উপজেলা সদরের শহীদ জিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের জেষ্ঠ্য সদস্য বলে নিশ্চিত করেছেন ওই কলেজ ছাত্রদলের আহবায়ক মো. ফাইজুল ইসলাম ফয়েজ।জানা গেছে, উপজেলার দক্ষিন চিথলিয়া গ্রামের আফতার শিকদারের ছেলে ও ছাত্রদল নেতা সুমন শিকদার গত রবিবার দুপুরে তার সহপাঠী নাজিরপুর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী (২২) এর সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে উপজেলার বাঘাজোড়ার বাড়িতে যায়। সেখানে কেউ না থাকার সূযোগে তাকে বিয়ের প্রলভোন দিয়ে জোর করে ধর্ষন করে। ওই ছাত্রীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।এ ছাড়া একই দিন উপজেলার উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের আবাসনে ছত্তার মিয়া (৪৫) কর্তৃক ৯ বছরের এক প্রতিবন্ধীকে জোর করে ধর্ষনের চেষ্টার অভিযোগে আটক করা হয়। অভিযুক্ত ছত্তার বাগেরহাট জেলার বউলপুর উপজেলরা মৃত ওয়াজেদ আলীর ছেলে।নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ বলেন, পৃথক দুই ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓