1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

পবিপ্রবি ও ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ 

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে তার বাসভবনে উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সৌজন্য সাক্ষাৎ এ পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন উভয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা,গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সুসম্পর্ক বজায় রাখতে এবং অতিদ্রুত এ নিয়ে পারস্পরিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এসময়  উভয় উপাচার্য তাদের নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একে অন্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। সাক্ষাৎ শেষে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন কে তাঁর  বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।সৌজন্য সাক্ষাৎ এ পবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান,ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান,ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম. সাইফুল ইসলাম, অধ্যাপক মোঃ জামাল হোসেন এবং ববির পক্ষে রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম,সহকারী প্রক্টর মারুফা আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓