1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতালের নতুন চীফ ড. মোঃ সেলিম আহম্মেদ

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি  মেডিসিন অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালের চীফ ভেটেরিনারিয়ান হিসেবে মেডিসিন, সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের  প্রফেসর ড. মোঃ সেলিম আহম্মেদ নিযুক্ত হয়েছেন।উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি ক্লিনিক এর বর্তমান চীফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. অসীত কুমার পাল, মেডিসিন, সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগ এর পরিবর্তে অধ্যাপক ড. মোঃ সেলিম আহম্মেদ, মেডিসিন, সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগ-কে চীফ ভেটেরিনারিয়ান হিসেবে পরবর্তী ২ (দুই) বছরের জন্য অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো।বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকের বর্তমান চীফ ভেটেরিনারিয়ান ড. অসীত কুমার পাল দীর্ঘ দু বছর যাবত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করে এসেছেন। তার অধীনে উক্ত ক্লিনিকের মান উন্নয়নসহ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা দেয়া সম্ভব হয়েছে।উল্লেখ্য যে, পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হসপিটাল স্বল্প খরচে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সহ সকল প্রকার পরীক্ষা করা হয়। সেই সাথে সপ্তাহে ৭ দিনই হাসপাতাল খোলা থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓