1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি 

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী, অভিভাবক এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি।শুক্রবার (২৫ অক্টোবর) কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে নেওয়া ৪ নং স্টল থেকে তাঁরা উক্ত সহায়তা প্রদান করেছে।কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি পবিপ্রবিতে প্রথমবারের মতো এই কর্মসূচি গ্রহণ করে। তাঁরা স্টলে ফ্রীতে মোবাইল, মানিব্যাগ,ব্যগসহ অন্যান্য জিনিসপত্র টোকেনের রাখার ব্যবস্থা করেন এবং সকলের জন্য নাস্তা ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন।এই বিষয়ে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জান্নাতীন নাঈম জীবন বলেন,ভালো কিছু করবো মূলত এই চিন্তা থেকে শুরু। যা কেউ করে না কিন্তু মানুষের উপকার হবে এমন কিছু করবো এমন ভাবনা থেকেই আজকের এই আয়োজন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান এবং অর্থ সম্পাদক রবিন আহমেদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নাস্তা এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়াও যাঁরা আমাদের সাথে যোগাযোগ করে আগেই এসেছে তাদের রাতের খাবার এবং সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓