1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর : আদালতে মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের স্ত্রীকে মারপিটের অভিযোগে হনুফা (৪৫) নামে এক নারী বাদি হয়ে স্বামী বাদল (৫০) এর বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর আদালতে মামলা করেছেন। মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মো. আতিকুজ্জামান শুনানী শেষে আসামীর প্রতি সমন জারি করেন। ৭ নভেম্বর বৃহস্পতিবার মামলার ধার্য তারিখ রয়েছে বলে আইনজীবি আব্দুস সালাম নিশ্চিত করেন। বাদল উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের মৃত. পনু খায়ের ছেলে।মামলা সূত্রে জানা যায়, প্রথম স্বামী মারা যাবার পর উপজেলার ভোলমারা গ্রামের হানিফ সরদারের মেয়ে হনুফা ২০ বছর আগে বাদল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হনুফা পূর্বের স্বামীর বালু ব্যবসা ছিলো। তাদের দুই সন্তান দেখভালোর জন্য দ্বিতীয় স্বামী বাদলকে ওই বালুর ব্যবসা বুঝিয়ে দেন। কুট বুদ্ধির বাদল পর্যায়ক্রমে বালুর ব্যবসা থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এমনকি একটি ট্রলারও বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। ইতোমধ্যে তাদের ঘরে রাব্বি নামে একটি পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে ওই ছেলের বয়স ৫ বছর। সব কিছু বিক্রি করার পর ২ লাখ টাকা যৌতুক দাবী করেন বাদল। এতে রাগ করে হনুফা পৌর শহরে ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। যখন তার সংসার একবারেই অচল তখন গত ২১ সেপ্টেম্বর বাদলের বাড়িতে গিয়ে ভরণ পোষন চাইলে আবারও ২ লাখ টাকা যৌতুক দাবী করেন। হনুফা অপারগতা প্রকাশ করলে মারধর করে তাড়িয়ে দেয়।মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি আব্দুস সালাম বলেন, বিজ্ঞ আদালত ন্যায় বিচার করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓