1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

মঠবাড়িয়ায় ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা :

পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার (৬ নভেম্বর) প্রশাসন কর্তৃক পৃথক দুটি অভিযানে মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ওষুধ জব্দ করা এবং রাস্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারি পরিচালক দেবাশীষ রায় পৃথক এ অভিযান পরিচালনা করেন।জানা গেছে, বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ বাস্তবায়নে পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সাথে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ব্যবসায়ী মো. মহসিন, মো. মুছা ও মো. রিয়াজকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।অপর দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারি পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে উপজেলার তুষখালী বাজারে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে স্ঈামা মেডিকেল হল, কবিতা স্টোর (কসমেটিক্স), ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হাজী বিরিয়ানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, জনস্বার্থে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓