1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

মঠবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর খাল থেকে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর খাল থেকে মোঃ সালাউদ্দিন (শাহাবুদ্দিন) (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সালাউদ্দিন দেবত্র গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে ও স্হানীয় নুর আলা নুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার বিকেলে নিহত সালাউদ্দিন গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা তাকে বিভিন্ন স্হানে খুঁজতে থাকে। এর একপর্যায়ে শনিবার রাত ৮ টার দিকে স্হানীয়রা দেবত্র খালে নিহত সালাউদ্দিনের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে খাল থেকে লাশটি উদ্ধার করেন। তবে তার সাথে অনেকেরই আর্থিক লেনদেনের বিষয় আছে বলে স্থানীয়রা জানান।নুর আলা নূর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সকলের সাথে সুন্দর ব্যবহার করেছেন। অফিসিয়াল কাজ তিনিই করতেন। শুনেছি গত বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের খাল থেকে সালাউদ্দিন নামের একজনের লাশ পুলিশ উদ্ধার করেছে।এ ঘটনায় প্রাথমিকভাবে মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে। লাশের গায়ে কোন প্রকার আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓