1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুর জমিয়তে উলামায়ে ইসলামের নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ফুলপুর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফুলপুর আদর্শ মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ আবু রায়হান, সাধারণ সম্পাদক ফুলপুর জামিয়া মাদানিয়া দারুল উলুম গোদারিয়া মাদরাসার মোহতামিম মুফতি আওলাদ হোসাইন,কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহ সভাপতি মাওঃ মাকসুদুল আলম, মাওঃফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মোঃমাহমুদুর রহমান মানিক, সহ সাধারণ সম্পাদক মাওলানাঃ হাবিবুর রহমান, মাওঃমুখলেছ, সাংগঠনিক সম্পাদক মাওঃ কেফায়েত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির উদ্দিন, মাওঃ শরীফুল ইসলাম, মাওলানা আলমগীর, প্রচার সম্পাদক মাওঃ আবুল বাশার, অর্থ সম্পাদক মাওঃ ইব্রাহিম। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলামের ফুলপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আল্লামা আইনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সিনিয়র সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলামে কেন্দ্রীয় কমিটি, সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী সিনিয়র সহ-সভাপতি জমিয়তে উলামা ইসলাম ময়মনসিংহ জেলা শাখা, মাওলানা ফরিদ হাবিবুল্লাহ রুশদি সহ-সভাপতি ময়মনসিংহ জেলা শাখা, মুফতি জাকির হোসাইন সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখা, মাওলানা আব্দুল্লাহিল বাকি,সাংগঠনিক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখা। এর আগে (১৬ নভেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকার সময় ফুলপুর মহিলা কলেজ রোডস্থ সানাই কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নয়া কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মাহবুবুল্লাহ কাসেমী। অনুষ্ঠানে ১৩ সদস্য কমিটির পাশাপাশি ৯ সদস্য উপদেষ্টা কমিটিরও তালিকা প্রকাশ করা হয়, উপদেষ্টা মন্ডলীগন হলেন প্রধান উপদেষ্টা আল্লামা এমদাদুল হক, উপদেষ্টা আল্লামা আইনুদ্দিন, ফজলুল হক, মাওলানা ইয়াহিয়া, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আজিমুদ্দিন শাহজামালী মাওলানা নঈম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে ফুলপুর তারাকান্দা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত সহ বিভিন্ন মাদরাসার মুহতামিম গন বিভিন্ন মসজিদের ইমাম খতিব গন, এবং বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নব গঠিত কমিটির সদস্যগনের নেত্রীত্ব এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় ফুলপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর আদর্শ মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓