1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুর উপজেলা প্রশাসনিক বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ডবাজার, এবং আমুয়াকান্দা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, সয়াবিন তেলের মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা,মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন,পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় মোট ৫ টি মামলায় ১২০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। সবাইকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফুলপুর, ময়মনসিংহ।এসময় অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশের এস আই মোঃ তরিকুল ইসলাম সহ পুলিশ সদস্য।উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓