1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধানের শীষের ভোট দিলে বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয় করন হবে —-অধ্যাপক আলমগীর হোসেন

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :

ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয় করন করা হবে। বিএনপির চেয়ার পার্সন দেশ নেত্রী বেগম জিয়া আমাদের এমন আশ্বাস গত ২০১৩ সালেই দিয়েছিলেন। এ দেশের শিক্ষকদের এ পর্যন্ত পাওয়া সকল সূযোগ সুবিধা একমাত্র বিএনপি সরকারই দিয়েছেন। আওয়ামীলীগের আমলে শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনে বিভিন্ন ভাবে হয়রানি হতে হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) জেলার নাজিরপুরে উপজেলা শিক্ষক সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে সংগঠনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আলমগীর হোসেন এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে। তাই আগামীতে রাষ্ট্র পরিচালনায় বিএনপিকে আনতে ধানের শীষে ভোট দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক মো. শাহজাহান গাজী, নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব আবু হাসান খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓