1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাসুদ সাঈদীর আহ্বানে ইন্দুরকানীতে তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার সহায়তা

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :

 

পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদীর আহ্বানে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি সংস্থা বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে।শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ সহায়তা দেয়া হয়।এসব সহায়তার মধ্য রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ শুক্কুর আলী ও আহত মোস্তফা মীরকে দু’টি দোকান ঘর নির্মান, বৌডুবী মাদরাসার সামনে অজুখানা নির্মাণ, অস্বচ্ছল পরিবারের মাঝে পাঁচটি গরু, ১৫টি ছাগল বিতরন, ২৩টি অগভীর নলকূপ স্থাপন, ২৫টি পরিবার ও একটি মাদরাসায় নগদ অর্থ বিতরণ।এ সময় ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আবুল কালাম গাজীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় মাসুদ সাঈদী বলেন, ‘সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নে কাজ করছে। তার ডাকে সাড়া দিয়ে তারা ইন্দুরকানীতে এসেছে। ইন্দুরকানীতে হতদরিদ্র পরিবারের মাঝে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓