1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন গজারিয়া ৫৪ বছর পর আক্ষেপ গুচিয়ে ইতিহাস গড়লেন কামরুজ্জামান রতন ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি  মুহাম্মদুল্লাহর জয় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ কুষ্টিয়ার চার আসনের মধ্যেই ৩ টি জামায়াত,১ টি বিএনপি মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন

পবিপ্রবি ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব প্লান্ট প্রটেকশন বিভাগের মধ্যে এক সমঝোতা চুক্তি(এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে দিনব্যাপী আয়োজিত সেমিনার টক অনুষ্ঠানে উক্ত চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।পবিপ্রবির রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) উদ্যোগে আয়োজিত সেমিনার টকে আরটিসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান,ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ,কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব প্লান্ট প্রটেকশন বিভাগের ডিন অধ্যাপক ড. জুন লিউ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পেপার উপস্থাপন করেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, আরটিসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ,প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড.মোঃ রুবেল মাহমুদ এবং চায়না থেকে আগত অধ্যাপক ড. জুন লিউ,অধ্যাপক জিহং লি, সহযোগী অধ্যাপক ড. ওয়ারসেঙ জাও।প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,গত ২৫ বছর ধরে পবিপ্রবি দেশের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের পরস্পর বিশ্ববিদ্যালয়ে কৃষি গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচিত হলো।এসময় আরো উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানসহ পবিপ্রবির গবেষক ও শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓