1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যে একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) সকালে পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা চত্বরের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দুপ্রক সহ সভাপতি মুসতাকিম বিল্লাহ, দুপ্রক সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সদস্য ফারুক সিদ্দিকি, গোপাল কর্মকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓