1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্রকে ১০ পিচ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টকা সহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার।গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য মো: ওবায়দুল কাইয়ুম সেখ (৪৫) মধ্যরাস্তা এলাকার মো: হাজী আলম সেখ এর পুত্র। অপর আসামী মো: শফিক সেখ (২৩) প্রধান অভিযুক্ত মো: ওবায়দুল কাইয়ুম সেখ এর পুত্র।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বাসা থেকে ১০ পিচ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘ দিন যাবৎ তারা এলাকায় এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে। অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদ সহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার আরো বলেন, উক্ত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো সম্পৃক্ত ব্যাক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓