1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।তাদের মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে  পাঠানো হয়েছে। এর আগে গেল বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহতাব উদ্দিন (৫১)। সে ইমামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। অপরদিকে একই উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত মাতবর আলী মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৫২)। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।থানা সুত্র জানায়, গেল বুধবার মধ্যে রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা সানারপাড় এলাকা থেকে নাজমুল মোল্লা’কে গ্রেপ্তার করে। একই রাতে রসুলপুর গ্রাম থেকে মাহতাব উদ্দিন’কে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সদর থানায় দায়ের করা হত্যা মামলায় তারা আসামী বলে জানা যায়।এদিকে মাহতাব উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার পপি বলেন, তার স্বামী রাজনৈতিক প্রতিহিংসা শিকার।মাতাব উদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক গজারিয়া বালিকা  বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক ,কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক, গজারিয়া উপজেলায় টিভি ও বেতারের একমাত্র সংগীত শিক্ষক। প্রতি শুক্রবার শিল্পকলা একাডেমী থেকে ফ্রি সংগীত শিখান, এ যাবতকালের যত কালচার প্রোগ্রাম আছে দল বদলির নির্বিশেষে পরিচালনা করেন। কখনো কোন রাজনৈতিক মঞ্চে একদিনের জন্য বক্তব্য করেননি। মাতাব উদ্দিন রাজনৈতিক প্রতিহিংসা শিকার বিনা অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান গ্রেপ্তারকৃত আসামীদের দুপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓