1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙ্গাবালীতে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

রাঙ্গাবালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।পরে সকাল ৮টায় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, পরে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারসহ অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারি-বেসরকারি সংস্থা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেওয়া হয়। দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানসহ অতিথিরা। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে ‘বিজয় মেলা’ বসেছে। দিনব্যাপী এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। বিজয় দিবসকে উৎসবমুখর করতে এ আয়োজন করা হয়। মেলার স্টলে স্টলে প্রদর্শন করা হয় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য। স্টলগুলোতে ছিল কৃষি, মৃৎশিল্প, হস্তশিল্প ও কুটির শিল্পের নানা পণ্য। মেলায় দেখা গেছে নকশীকাঁথা, পিঠেপুলি, শীতবস্ত্র, শিশুদের হরেকরকম খেলনা, ইলেকট্রনিক পণ্য ও জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উৎপাদিত পণ্য। এ মেলা দেখতে ভির জমায় দর্শনার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓