1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ 

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক  মোঃ আব্দুল লতিফ।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানান হয়।অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, বেসিক সায়েন্স বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাঁর পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মোঃ আবদুল লতিফ-কে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ-কে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো।এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে।উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓