1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে তেজদাসকাঠী কলেজের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলায় অবস্থিত তেজদাসকাঠী কলেজের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিতে দুই দিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।এ উপলক্ষে অনুষ্ঠানের শেষ দিন শনিবার দুপুরে কলেজ মাঠে সাবেক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ও মিলমেলায় পরিনত হয়।এ উপলক্ষে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও পিকেএসএফ এর চেয়ারম্যান সাবেক অর্থ মন্ত্রনালয়ের সচিব জাকির আহম্মেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: মোস্তাফিজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগীতা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বেলুন ও পায়রা উড়িয়ে কলেজের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের সভাপতি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓